ঢাকার দোহার উপজেলায় হাম-রুবেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ সভা কক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ এর সভাপতিত্বে হাম-রুবেলা অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত দোহার উপজেলায় ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সি শিশুদের হাম-রুবেলা টিকাদান কর্মসূচি চলবে। এ সময়ে অারও উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, বিভিন্ন অফিসের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সাংবাদিকবৃন্দ।